মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান ফ্যাসিস্ট পতনের আন্দোলনের মিত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর নৈশভোজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে ইউল্যাবে শুরু হলো তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন নাহিদ ইসলাম আমি অনশন চালিয়ে যাব: সোনম ওয়াংচুক ৫ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পাইনি: হাসনাত আব্দুল্লাহ ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় নিরাপত্তা প্রহরী রিমান্ডে টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু বিক্ষোভের মুখে কড়া নিরাপত্তায় সংসদ ছাড়লেন মোদি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন

প্রতিবেদকের নাম

অবশেষে বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানির পর নবগঠিত তিন ইউনিয়নের নতুন নাম ঠিক করা হয়েছে।

আজ রোববার সকালে নতুন নামগুলো ঘোষণা করেছেন জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত রেজুলেশন পাস হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন নামগুলো হলো শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের পরিবর্তে নতুন নাম বেতগাড়ী ইউনিয়ন, মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিবর্তে জগন্নাথপুর ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়নের পরিবর্তে নাম রাখা হয়েছে রহবল ইউনিয়ন।

ডিসি তৌফিকুর বলেন, ‘জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘটনাকে ‘কাকতালীয়’ বলে দাবি করেন। তার ভাষ্য, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন এবং গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে। সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় একটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম দিগন্ত রাখা হয়েছিল।

তার দাবি, দুই সন্তানের নামে ইউনিয়নের নামকরণই যদি উদ্দেশ্য হতো, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।

এরপর ২১ জুন প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের লক্ষ্যে নতুন করে গণশুনানির আয়োজন করে স্থানীয় প্রশাসন। এর আগে তিনি ফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দেন। পরে ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল নির্ধারণের লক্ষ্যে দ্বিতীয় দফায় আরেকটি গণশুনানির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা