শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রেলওয়ে পূর্বাঞ্চলের জমি অবৈধ দখল, রাজস্ব বঞ্চিত সরকার

প্রতিবেদকের নাম

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রামে প্রতিদিনই প্রভাবশালীদের অবৈধ দখলে চলে যাচ্ছে রেলওয়ের মূল্যবান জমি। চট্টগ্রামের মাদারবাড়ীতে এসআরভি স্টেশনের পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল করে আছে স্থানীয় অসাধু চক্র, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

ওই লাইনে নিয়মিত রেলগাড়ি না চলায় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম এস আর ভি স্টেশনের আশপাশ এলাকা কিছু অসাধু মাদক ও চোরা কারবারিদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, মাদকসেবী ও মাদকের অবৈধ ব্যবসায়ীদের নিরাপদ আস্তানাও হয়ে উঠেছে রেলের জমি। দখল-বেদখলের আধিপত্য বিস্তার নিয়ে ঘটেছে হামলা-সংঘর্ষের ঘটনা। প্রকাশ্যে চলে অস্ত্রের মহড়ায় শক্তি প্রদর্শন।

বিগত ১৭-১৮ বছর ধরে এস আর ভি স্টেশনের লোকবল না থাকায় একশ্রেণির লোক বিভিন্ন জাহাজ থেকে আনা চোরাই যন্ত্রাংশ তেল ড্রামে করে এনে রাতের অন্ধকারে এখানে খালাস করে। মালামাল হাতবদলের পর এখানে ফেলে রেখে যায়। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। রেলের পর্যাপ্ত লোকবল না থাকায় এই এলাকা পাহাড়া দিয়ে রাখা সম্ভব হয় না। এ সুযোগে এক শ্রেণীর রেল নিরাপত্তা কর্মী যোগসাজশে এলাকাটি অপরাধ জোন হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ রেল কতৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিয়ে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে উৎস ট্রেডিং এন্ড ইঞ্জিনিয়ারিং নামেএকটি কোম্পানি ২০২৫ সালের ১ জানুয়ারি একটি আবেদনের প্রেক্ষিতে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে রেল বিধিমালা অনুসরণ করে প্রায় ৯মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষে র্তমান নতুন রাজস্ব নীতিমালায় ৪৫০০ স্কয়ারফিট অস্থায়ী ভিত্তিতে গোডাউন করার জন্য বরাদ্দ পায়। আগের ছিল স্কয়ার ফিট ভাড়া ছিল ৬০ টাকা, নতুন নীতিমালায় তা বেড়ে দাঁড়ায় ২৫০টাকা। বৈধ প্রক্রিয়া অনুসরণ করে এক বছরের অগ্রিমসহ চালানের মাধ্যমে সমস্ত রাজস্ব পরিশোধ করে কোম্পানিটি। কিন্তু দখলে রাখা অসাধু চক্র গোডাউন তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়। নিজেদের দখল বজায় রাখতে তারা তৎপর হয়ে ওঠে। এক পর্যায়ে কোম্পানির সাইনবোর্ডসহ কিছু অবকাঠামো ভেঙে ফেলে এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের অভিযোগ, অবৈধ দখলদারদের এসব কর্মকাণ্ডে সরাসরি সহয়োগিতা করেছেন রেলের নিরাপত্তা কর্মী সাব ইন্সপেক্টর (সি আর বি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিপাহী (সিআরবি) মোঃ হাসান, স্থানীয় বাসিন্দা টিটু সিকান্দার।

এ বিষয়ে এসআরভি স্টেশনের দায়িত্বরত নিরাপত্তাকর্মী পংকজ দেবনাথ বলেন, আমরা মাত্র ২জন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করি। বিভিন্ন সময়ে এসব অবৈধ কর্মকাণ্ড ও দখলদারিত্বের বিরোধিতা করায় তারা আমাদের অকথ্য গালিগালাজ করে, এমনকি শারীরিক লাঞ্ছনারও শিকার হতে হয়েছে। তিনি জানান, এসব বিষয় বিভিন্ন সময়ে পত্র মারফতে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিতও করেছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, যদিও রেল সীমানায় বহিরাগতদের প্রবেশের সুযোগ নেই।

এদিকে বৈধ লিজ গ্রহীতা উৎস ট্রেডিং এন্ড ইঞ্জিনিয়ারিং এর মালিক এস এম মুসাব্বির বলেন ,দীর্ঘদিন ধরে প্রায় ২৮ লক্ষ টাকা সরকারকে রাজস্ব দিয়েছি ।কিন্তু রেল কর্তৃপক্ষ আমাকে এখনো বুঝিয়ে দেয়নি। অন্যদিকে আমাকে বিভিন্ন হুকমি দিচ্ছে জায়গাটা যেন তাদের দিয়ে দেই এবং কিছু সাংবাদিক নিয়ে এসে সাইমুন নামে একজন আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। বৈধ প্রক্রিয়ায় জায়গাটি ‍লিজ নিয়েছি। কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো জমিটি দখল করে রাখায় ব্যবসায়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তিনি জমিটি বুঝিয়ে দিতে সরকার ও রেল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখিত বেদখল জমি সম্পর্কে জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনাগ্রহী একজন কর্মকর্তা জানান, বিষয়টি তারা অবগত আছেন। রক্ষনাবেক্ষনের স্বার্থে সম্পুর্ন নিয়মনীতি অনুসরণ করে রাজস্ব আদায়ের লক্ষ্যে জমিটি অস্থায়ী বরাদ্দ দেওয়া হয়। কিন্ত স্থানীয় কিছু নামসর্বস্য পত্রিকায় লিজ গ্রহীতাকে নিয়ে বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করেছে। রেওলওয়ের পক্ষ থেকে এসবের প্রতিবাদও জানানো হয়েছে। তিনি জানান, শিগগিরই তারা প্রকৃত লিজ গ্রহীতাকে জমি বুঝিয়ে দিতে অভিযানে যাবে।

জানা গেছে, রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা অবৈধ দখলদারদের গত ১০ মার্চ সেখানে একটি নোটিশ জারি করে এবং ৩০ মার্চের মধ্যে রেলের জমি দখল মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কার্যত এখনও ওই এলাকার জমি অসাধু দখলদাররা দখল করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা