শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সরকারের কাছে আসিফের বিনীত অনুরোধ

প্রতিবেদকের নাম

বহুল আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। ক’দিন আগেও নেটদুনিয়ায় মহিষটিকে ঘিরে ছিল তুমুল আলোচনা। এরপর এটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বর্তমানে সেখানেই আছে অ্যালবিনো জাতের এই মহিষটি। সেই মহিষটিকে নিয়ে এবার আবেগঘন একটি পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

আজ শনিবার (৬ জুন) এক পোস্টে তিনি মহিষটির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানান। লিখেছেন, ‘এই বাফেলোটার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী! সে একটা আদুরে পরিবেশে বেড়ে উঠেছে, ভবিষ্যৎ জানি না। অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইল, প্লিজ এ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক। প্লিজ!’

 

এদিকে বর্তমানে আলোচিত এই অ্যালবিনো মহিষটি ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে সেখানে স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রথমে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয় এবং পরে প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও খাবারের ব্যবস্থা করা হয়। বর্তমানে প্রাণীটি পর্যবেক্ষণে রয়েছে এবং সুস্থ আছে বলেও জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা