বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পশুর হাটের ইজারা নিয়ে এনসিপির ওপর বিএনপির হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম

ঢাকার কেরানীগঞ্জে কোরবানির পশুর হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে এনসিপির ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক এবং ঢাকা জেলা দক্ষিণ জাতীয় যুবশক্তি আহ্বায়ক শেখ ফয়সাল বলেন, ‘তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সমর্থকরা মোবাইল চুরির গুজব ছড়িয়ে আমাদের একাধিক নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জাতীয় ছাত্র শক্তির দক্ষিণ থানার আহ্বায়ক রতন হোসেন, ইনজামুল হক, সাফায়েত ঢালী, সাব্বির আহমেদ ও তাহমিদ চৌধুরী অরণ্যসহ আহত হন আরও বেশ কয়েকজন।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হোসেন বলেন, ‘গত বছর তারানগর ইউনিয়নের মিলেনিয়াম সিটির হাটের সবচেয়ে বেশি দর দিয়ে ইজারা পান এনসিপির সমর্থকরা। এবারও এনসিপির পক্ষ থেকে ইজারা নেওয়ার জন্য সকাল থেকেই আমাদের নেতাকর্মীরা কেরানীগঞ্জ উপজেলায় জড়ো হন। পরে বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীর ওপর হামলা করে। ছাত্রদল পরিচয় দেওয়া কিশোরগ্যাং সদস্য ইসরাফিল ও রাকিব প্রথমে আমাদের কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের কয়েজন কর্মী গুরুতর আহত হন।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। উল্টো ঘটনাস্থল থেকে আমার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যায়। পরে আমি মোবাইল হারানোর জিডি করতে থানায় চলে যাই।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক বলেন, ‘হট্টগোলের ঘটনা আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা