বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গ্রিনল্যান্ডে বাড়ছে বরফ গলার পরিমাণ

প্রতিবেদকের নাম

গ্রিনল্যান্ড, ইউরোপের বরফে ঢাকা আলোচিত এলাকার একটি। ইদানিং এ অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। কেবল তাপমাত্রা বাড়ার কারণে নয়, বাতাসের সঙ্গে ভেসে আসা ক্ষুদ্র ধূলিকণার কারণেও দ্রুত গলে যাচ্ছে। এই ধূলিকণা বরফের ওপর গাঢ় রঙের শেওলা জন্মাতে সাহায্য করছে, যা সূর্যের আলো শোষণ করে বরফ গলার গতি বাড়িয়ে দিচ্ছে।

কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর গবেষক জেনিন ম্যাককাটচিয়ন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

গবেষণায় দেখা গেছে, বাতাসের মাধ্যমে পার্শ্ববর্তী এলাকা থেকে খনিজ ধূলিকণা বরফের ওপর চলে আসে। এই ধূলিকণায় ফসফরাস থাকে, যা শেওলার বৃদ্ধির জন্য অপরিহার্য পুষ্টি উপাদান। প্রতিবছর বর্গমিটারপ্রতি প্রায় ১ দশমিক ২ মিলিগ্রাম ফসফরাস বরফের ওপর জমা হয়। এই পরিমাণ পুষ্টি শেওলার ঘনত্ব প্রতি মিলিলিটারে ৮ হাজার ৬০০ কোষ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

গ্রিনল্যান্ডের বরফ কেবল তাপমাত্রা বাড়ার কারণে নয়, বাতাসের সঙ্গে ভেসে আসা ক্ষুদ্র ধূলিকণার কারণেও দ্রুত গলে যাচ্ছে। এই ধূলিকণা বরফের ওপর গাঢ় রঙের শেওলা জন্মাতে সাহায্য করছে, যা সূর্যের আলো শোষণ করে বরফ গলার গতি বাড়িয়ে দিচ্ছে। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর গবেষক জেনিন ম্যাককাটচিয়ন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। আর্থ ডটকম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা