বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‘রিফাত ভাই একা নন, আমি পাশে আছি’—অসুস্থ অভিনেতাকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট ৮০ থেকে ৫৫ কেজি, হঠাৎ এতটা বদলে গেলেন অভিনেত্রী শখ! বিদ্যার পারিশ্রমিকে ছাড় নয়, সিনেমার জন্য বাড়িই বন্ধক রাখলেন দিয়া মির্জা ঢাকা মেডিক্যালে গুরুতর অসুস্থ রিফাত চৌধুরী, খবরই জানতেন না অভিনয় শিল্পী সংঘের সভাপতি! সিঁড়ি বেয়ে নামছেন বিদ্যা, হাতে জ্বলন্ত সিগারেট—‘জেলার ২’ নিয়ে বাড়ছে রহস্য ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না’—হঠাৎ কেন এমন বললেন তানজিন তিশা? আল্লু অর্জুনের ‘রাকা’য় এমন কী হলো, যে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে? ১৩ বছর পর সালমানের বিরুদ্ধে মুখ খুললেন সোফিয়া, বললেন ‘ভণ্ড’! রাশমিকার হাতে কাস্তে কেন? ‘মাইসা’র টিজারে ভয়ংকর অবতারে অভিনেত্রী বিমানবন্দরে আটক ‘মহাভারত’-এর ভীম, সৌরভের বিরুদ্ধে তরুণীর বিস্ফোরক অভিযোগ!
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রতিবেদকের নাম

গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই ট্রাক ও শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এসময় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে গরু ব্যবসায়ী হানিফ ও চালক আলমগীর হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, ‘দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা