বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ট্রাম্পের হুমকি আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই ‘জাহান্নাম নেমে আসবে’ ইরানে

প্রতিবেদকের নাম

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয় কোনো ‘চুক্তি’ করতে হবে, অথবা ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দিতে হবে; অন্যথায় ইরানের ওপর ‘জাহান্নাম নেমে আসবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে।’

তিনি আরও লিখেছেন, ‘আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর জাহান্নাম নেমে আসবে আসবে।’

এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ‍সেখানে ট্রাম্প দাবি করেন, একটি ‘‘পারমাণবিক শক্তিহীন ইরান’’ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা