রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ইরানের নতুন প্রেসিডেন্ট ‘যুদ্ধবিরতির’ অনুরোধ করেছেন: ট্রাম্প

প্রতিবেদকের নাম

ইরানের নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ না করলেও, ওই ব্যক্তিকে ‘তার পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থী এবং অনেক বেশি বুদ্ধিমান’ বলে বর্ণনা করেছেন।

তিনি আরও যোগ করেন, হরমুজ প্রণালি যখন খোলা হবে, অবাধ ও নিরাপদ হবে—তখন আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে পর্যন্ত, আমরা ইরানকে ভুলিয়ে দেওয়ার মতো করে ধ্বংস করে দিচ্ছি—অথবা যেমন বলা হয়, প্রস্তর যুগে ফিরিয়ে দিচ্ছি!

ইরানের ওপর গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। পরে ৮ মার্চ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার স্থলাভিষিক্ত হন। এরপর থেকে তিনি বেশ কয়েকটি লিখিত বিবৃতি দিলেও জনসমক্ষে আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা