শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ

প্রতিবেদকের নাম

শরীয়তপুরের আংগারিয়ায় নিখোঁজ হওয়ার ২৫ দিন পরমনু বেপারী (৬৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর চটাং এলাকার মাদবর বাড়ির একটি পুরোনো কবর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ দিন ধরে হঠাৎ করেই স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় মনুর। নিখোঁজের বিষয়টি স্থানীয়রাও খেয়াল করেন। তারা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়না। অবশেষে গত ১৩ এপ্রিল পালং মডেল থানায়

নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন মনুর বোন মিনারা বেগম। সোমবার সকালে মনুর বোন মিনারা বেগম বাড়ির পাশে তিন বছর আগে মারা যাওয়া মামাতো ভাই সাহেব আলী মাদবরের কবরে নতুন মাটি দেখতে পেলে সন্দেহের তৈরি হয়। এ ছাড়া তার মামাতো ভাইয়ের ছেলে ফারুক মাদবরের পরিত্যক্ত ঘরের মধ্যে একটি রহস্যজনক গর্ত খুঁজে পায় স্থানীয় বাসিন্দারা। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ পুরাতন কবরে মনুর মরদেহ দেখতে পায়।

এদিকে ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে মনু বেপারীর মামাতো ভাইয়ের ছেলে ফারুক মাদবর ও স্ত্রী পারভীন গা ঢাকা দেন। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের।

মনু বেপারীর মেয়ে মিম আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বাবার পরে বিয়ে করা স্ত্রী বাবার থেকে ৭ লাখ টাকা নিয়ে বাবাকে ডিভোর্স দেয়। এই ঘটনায় বাবা একটি মামলা করে। সে কারণে সে ক্ষিপ্ত হয়ে বাবার মামাতো ভাইয়ের ছেলে ফারুক ও তার স্ত্রীকে টাকা খাইয়িয়ে বাবাকে মেরে ফেলেছে। তারা লাশ গুম করার জন্য একটি ঘরের মধ্যে মাটিচাপা দিয়ে রেখেছিল, সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, এমন ভেবে পুরাতন কবরে রেখে আসছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।’

মনু বেপারীর বোন মিনারা বেগম বলেন, ‘আমি আমার ভাইকে অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু খুঁজে পাইনি। আমি থানায় জিডি করেছি। আমার ভাই তার স্ত্রীর বিরুদ্ধে যে মামলা করেছিল। তার আগামীকাল আদালতে শুনানি ছিলো। আমার ভাইয়ের বউ লোকজন দিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে। আমরা এই ঘটনার সবার বিচার চাই।’

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘গত ১৩ তারিখ মনু বেপারীর নিখোঁজের জিডি হয়েছিল। তার অনুসন্ধান করতে এসে নিখোঁজ ব্যক্তির সন্ধান পুরাতন একটি কবরের মধ্যে পাওয়া যায়। আমরা ধারণা করছি কেউ তাকে হত্যা করে মাটির নিচে রেখেছে। মরদেহটি যেহেতু মাটির নিচে তাই ম্যাজিস্ট্রেট ও আদালতের প্রক্রিয়া শেষে মরদেহটি উত্তোলন করে সুরতহাল ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা