মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রতিবেদকের নাম

রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আশরাদুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল তিনটার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের এলাকায় এইদুর্ঘটনাটি ঘটে।

আশরাদুল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা ছিল।

দুর্ঘটনার পর আরশাদুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ট্রেন যাত্রী ইউসুফ বলেন, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয় আশরাদুল। পরে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে৫টায় মারা যায় সে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা