সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম

টিভি নাটকের জনপ্রিয় মুখ অভিনেতা সমু চৌধুরী। সম্প্রতি সামাজিকমাধ্যমে এই অভিনেতার একটি ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন করে আলোচনা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত ও আক্রমণাত্মক অবস্থায় এই অভিনেতাকে। বিপরীত ব্যক্তিও উত্তেজিত হয়ে পড়ে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য শান্ত করার চেষ্টা করেন সমু চৌধুরীকে।

গতকাল শনিবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেই ঘটনার দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনাও।

এ বিষয়ে জানার জন্য অভিনেতাকে ফোন করা হলে ঘটনার সত্যতা জানান তিনি। তবে কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা জানতে চাওয়া হলে ফোন কেটে দেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি বেশ বেশি ছিল। তখন অভিনেতাকে কেন্দ্র করে পরিস্থিতি ভিন্ন হয়। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করা চেষ্টা চালায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণেও আসে।

ভিডিওটি ভাইরাল হতেই সমু চৌধুরীর আচরণ নিয়ে নানা মন্তব্য দেখা যায় নেটদুনিয়ায়। আবার কেউ কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন। কেউ আবার অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ জুন এমন একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। তখন ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে বেশ অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাকে। সেই ঘটনারও একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল তখন নেটদুনিয়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা