বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সংসদে হাসনাত আব্দুল্লাহ পার্থর বক্তব্যে টেবিল চাপড়ে আপনারা বেগম জিয়াকে অপমান করেছেন

প্রতিবেদকের নাম

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণতন্ত্রের জন্য যিনি অপসহীন লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, যেদিন দেশে জনতার সরকার ক্ষমতায় আসবে সেদিন এ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ আজ যারা আন্দালিব রহমান পার্থর বক্তব্যে টেবিল চাপড়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সংবিধানের সঙ্গে যুদ্ধাপরাধীদেরকে মেলানোর কারণে বেগম জিয়াকে অপমান করেছেন কি না তা ভেবে দেখবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দালিব রহমান পার্থর বক্তব্য অনুযায়ী তাদের পক্ষে যেটুক যাবে, সেটুকু তারা মানেন আর যেটুকু তাদের বিপক্ষে সেটা তারা মানবেন না। তাদের কথা অনুযায়ী, কখনো সাংবিধানিক কখনো অসাংবিধানিক। সুতরাং সবটুকই মানতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যদি এ সংবিধানকে মানতে হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো, তখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিল—প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অ্যার্টনি জেনারেল নিয়োগ দেওয়া যাবে না। কোন সংবিধানের বলে তিনি নিয়োগ পেয়েছেন তা জানাতে চাই।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৬ আগস্ট ছাত্র-জনতার রায়ের মাধ্যমে বেগম জিয়াকে কারাগার থেকে বের করা হয়। তাহলে এ সংবিধান মানলে বেগম জিয়া কারাগার থেকে বের হতে পারত না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা